উলিপুরে সোনালী ব্যাংকের শাখায় কম্পিউটারায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার সর্বপ্রথম কম্পিউটারায়ন শাখা হিসেবে সোনালী ব্যাংকের উলিপুর শাখা যাত্রা শুরু করেছে। সম্প্রতি সোনালী ব্যাংকের রংপুর অঞ্চলের সিনিয়র অফিসার আবদুর রশিদ উলিপুর শাখার কম্পিউটারায়ন উদ্বোধন করেন। শাখা ব্যবস্থাপক ছমির জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের কর্মকর্তা আবুল হোসেন, অলক কুমার দেব, আবদুল ওহাব প্রমুখ। এ শাখায় ২৮ হাজার ৫০০ হিসাব রয়েছে। এত দিন জনবল সংকটের কারণে এই হিসাবগুলো পরিচালনায় সমস্যা হতো। গ্রহকেরা নির্দিষ্ট সময় টাকা উত্তোলন করতে পারতেন না। শাখাটি কম্পিউটারায়ন হওয়ায় গ্রাহকসেবার মান উন্নত হবে বলে ব্যবস্থাপক জানান।