উলিপুরের বিপণিবিতানে দাম চড়া, বিক্রিও বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন বাজারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। চড়া দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন, এবার বেচাকেনা বেশি।উলিপুরের বিপণিবিতানগুলোতে ছেলেদের বাহারি শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, জিনসের প্যান্ট প্রভৃতি পাওয়া যাচ্ছে। মেয়েদের লেহেঙ্গা, চুমকি ও পুতির কারুকাজ করা বিভিন্ন ধরনের সালোয়ার-কামিজ শোভা পাচ্ছে প্রতিটি দোকানে। পৌর শহরের মৃত্তিকা বস্ত্রশোভায় কেনাকাটা করতে আসা শেফালী বেগম বলেন, ‘গতবার যেই পোশাক এক হাজার টাকায় কিনেছিলাম, সেটা এবার এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায় কিনতে হচ্ছে।’ কলেজছাত্রী শারমীন সুলতানা বলেন, ‘গত ঈদে দেড় হাজার টাকায় কেনা থ্রিপিস এবার কিনেছি দুই হাজার টাকায়।’দাম বাড়ার কথা স্বীকার করছেন বিক্রেতারাও। তাঁরা বলছেন, দাম বাড়লেও এবার বেচাকেনা ভালো।