উল্লাপাড়ায় উত্তরা ব্যাংকের কৃষিঋণ বিতরণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিউত্তরা ব্যাংক লিমিটেডের উল্লাপাড়া শাখায় গত রোববার ২০০৯-১০ অর্থবছরের কৃষিঋণ বিতরণ শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দিন আহমেদ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের বগুড়া আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক সুলতান আহমেদ, উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক আবদুস সালাম ও ব্যবসায়ী রুহুল আমিন বক্তব্য দেন।সামসুদ্দিন আহমেদ বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ কৃষিনির্ভর, তাই কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষকদের সর্বাধিক ঋণ সুবিধা দিতে হবে। সে জন্য উত্তরা ব্যাংকও এখন দেশের অন্যান্য ব্যাংকের পাশাপাশি কৃষিঋণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে।