উল্লাপাড়ায় তিন দিনব্যাপী করদাতা শনাক্তকরণ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার উল্লাপাড়ায় নতুন টিআইএন বা করদাতা শনাক্তকরণ নম্বর প্রদান ও স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।স্থানীয় বিআরডিবি মিলনায়তনে সিরাজগঞ্জ কর অঞ্চল-২ তিন দিনব্যাপী এই কার্যক্রমের আয়োজন করে। এর উদ্বোধন করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার রোকেয়া খাতুন।সিরাজগঞ্জ অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার তাজ মোহাম্মদ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব অপূর্ব কান্তি দাস, অতিরিক্ত কর কমিশনার ফেরদৌস হাসান, উল্লাপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস প্রমুখ।অনুষ্ঠান শেষে নতুন টিআইএন গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।