উল্লাপাড়ায় সোনালী ব্যাংকের ঋণ কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়ায় গতকাল সোনালী ব্যাংক উন্মেষ ও ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের এমডি হুমায়ুন কবীর এই ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম। ব্যাংকের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান মো. জাহেদুল হক, ব্যাংকের ক্ষুদ্রঋণ বিভাগের মহাব্যবস্থাপক রণেন্দ্র নাথ মণ্ডল, উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।