উৎপাদন খাতে দীর্ঘ মেয়াদে হ্রাসকৃত সুদে ঋণ সুবিধা দেবে ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এফএসএসপি) মো. আহসান উল্লাহ গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্পের (এফএসএসপি) আওতায় দীর্ঘমেয়াদি অর্থায়ন-সংক্রান্ত একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে ইবিএল অন্য পাঁচটি ব্যাংকের মতো বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) দেওয়া ৩০ কোটি মার্কিন ডলারের তহবিল ব্যবহারের সুযোগ পাবে। প্রাপ্ত অর্থ উৎপাদনকারীদের মধ্যে দীর্ঘ মেয়াদে (১০ বছর পর্যন্ত) হ্রাসকৃত সুদের হারে ঋণ হিসেবে বিতরণ করবে ইবিএল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।