উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত সোমবার রাত ১১টা থেকে উৎপাদন বন্ধ আছে। এই ত্রুটি সারিয়ে সার উৎপাদনে যেতে দু-তিন দিন সময় লাগতে পারে। জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ত্রুটি সারিয়ে শিগগিরই সার উৎপাদনে যাওয়া হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি