উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সারকারখানার (জেএফসিএল) উৎপাদন গত মঙ্গলবার গভীর রাত থেকে বন্ধ আছে। অ্যামোনিয়া প্ল্যান্টে ফেল বাল্বে হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে সব প্ল্যান্ট বন্ধ হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন প্রথম আলোকে জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে সাত-আট দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।