উৎপাদন বাড়লেও লক্ষ্যমাত্রা অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে এবার চিনির উৎপাদন আগের বছরের তুলনায় বেশ বেড়েছে। তবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবারও অর্জিত হয়নি।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) খোঁজ নিয়ে জানা যায়, চলতি ২০১২-১৩ আখমাড়াই মৌসুমে রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলে ১৭ লাখ ৪৫ হাজার আখ মাড়াই করে এক লাখ ২৯ হাজার ৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে চিনি আহরিত হয়েছে এক লাখ সাত হাজার ১২৩ টন। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২১ হাজার ৯৫২ হাজার টন কম।এ বছর আখ থেকে চিনি আহরণের হারের (রিকভারি হারের) লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। চলতি মৌসুমে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৪০ শতাংশ। কিন্তু আহরিত হয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ হারে।নর্থবেঙ্গল, নাটোর ও রাজশাহী চিনিকলে আখ মাড়াই উদ্বোধনের মাধ্যমে গত বছরের ১৬ নভেম্বর চলতি মাড়াই মৌসুমের চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়।করপোরেশনের সচিব আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে চিনিকল এলাকার বিপুল পরিমাণ আখ গুড় ব্যবসায়ীদের কাছে চাষিরা বিক্রি করতেন। সে কারণে মাড়াইয়ের জন্য চিনিকলগুলো পর্যাপ্ত আখ পেত না। এবার গুড় ব্যবসায়ীদের কাছে চাষিদের আখ বিক্রির পরিমাণ কমেছে। সে কারণে সরকারি চিনিকলগুলোতেও উৎপাদন বেড়েছে। আবার এবার আখ থেকে চিনি আহরণের হারও ভালো। সে কারণে উৎপাদন বেশি হয়েছে।তিন চিনিকল ছাড়াল লক্ষ্যমাত্রা: এবার মাত্র তিনটি চিনিকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। অন্য সব চিনিকলে যেখানে ফেব্রুয়ারি ও মার্চ মাসে উৎপাদন শেষ হয়ে গেছে সেখানে এই চিনিকলে উৎপাদন হয়েছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এই চিনিকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৭৫০ টন। উৎপাদিত হয়েছে ২০ হাজার ১০৯ টন।পাবনা চিনিকলেও পাঁচ হাজার ২৫০ টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে ছয় হাজার ১৬৯ টন চিনি। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সেতাবগঞ্জ চিনিকলও। পাঁচ হাজার ২৫০ টন লক্ষ্যমাত্রার বিপরীতে এ চিনিকলে উৎপাদিত হয়েছে পাঁচ হাজার ২৬২ টন চিনি।আগে গুড় ব্যবসায়ীরা চিনিকল নেই এমন এলাকা থেকে তাদের প্রয়োজনীয় আখ সংগ্রহ করত। কিন্তু ওই সব এলাকায় আখের উৎপাদন কমে যাওয়ায় তারা চিনিকল এলাকা থেকে আখ সংগ্রহ করতেন। এ বছর গুড় ব্যবসায়ীদের কাছে আখ কম বিক্রি হয়েছে।করপোরেশন সূত্র জানায়, ১৯৫৩ সালের গুড় নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী, চিনিকল এলাকা থেকে গুড় ব্যবসায়ীদের আখ কেনার এখতিয়ার নেই। তার পরও বেআইনিভাবে ব্যবসায়ীরা সেখান থেকে আখ সংগ্রহ করছেন।নিয়ম অনুযায়ী, চিনিকল এলাকায় চিনিকলের তত্ত্বাবধানে চাষিদের আখ চাষ করতে হয়। চিনিকলের কর্মকর্তারা নিয়মিত আখ তদারকি করেন। এসব চাষির চিনিকলে আখ বিক্রি করতে হয়। কিন্তু তা না করে অনেক চাষি গুড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আখ মাড়াই হলে রিকভারি ভালো হয়। এ বছর বেশির ভাগ চিনিকলেই মার্চ পর্যন্ত উৎপাদন কার্যক্রম চলেছে। সে কারণে এবার চিনিকলগুলোতে উৎপাদন ভালো হয়েছে। গত বছর উৎপাদন বিপর্যয়ের অন্যতম কারণ ছিল সেবার বেশির ভাগ চিনিকলই জানুয়ারিতে বন্ধ হয়ে যায়।সরকারি চিনিকলগুলো বর্তমানে আখচাষিদের কাছ থেকে প্রতি মণ আখ কেনে ৯৩ টাকা করে। তবে এবার দেশের বিভিন্ন স্থানে গুড় ব্যবসায়ীরা চাষিদের মণপ্রতি আখের জন্য দিয়েছে ১১০ থেকে ১৩০ টাকা। নগদ এবং অনেক ক্ষেত্রে অগ্রিম অর্থ পাওয়ায় অনেক চাষি চিনিকলের বদলে গুড় ব্যবসায়ীদের কাছে আখ সরবরাহ করেন।লক্ষ্যমাত্রা অধরা: দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৪ থেকে ১৫ লাখ টন। ১৫টি সরকারি চিনিকলের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা দুই লাখ ১০ হাজার টন। তবে উৎপাদন হয় গড়ে এক লাখ টন। বাকি চিনির চাহিদা মেটায় ছয়টি বড় বেসরকারি মিল।করপোরেশনের একজন কর্মকর্তার মতে, চিনিকলগুলো আধুনিকায়ন না করা এবং কাঙ্ক্ষিত আখ না পাওয়ায় বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতার অর্ধেকও অর্জিত হয় না।সরকারি চিনিকলের উৎপাদনচিত্রচিনিকল লক্ষ্যমাত্রা উৎপাদননর্থবেঙ্গল ১৮,৭৫০ ২০,১০৯পাবনা ৫,২৫০ ৬,১৬৯সেতাবগঞ্জ ৫,২৫০ ৫,২৬২পঞ্চগড় ৭,০০০ ৪,২৩১ঠাকুরগাঁও ৮,০৫০ ৫,৪৬৮শ্যামপুর ৪,৩৫০ ৩,৬৬৮রংপুর ৩,৯০০ ২,৭৩৭জয়পুরহাট ৯,০০০ ৬,০৭৮রাজশাহী ৯,৪২৫ ৯,১৪৫নাটোর ১৫,০০০ ১৪,০৬৩কুষ্টিয়া ৫,৮০০ ৪,৪১৩কেরু ৯,০০০ ৪,৯৫১মোবারকগঞ্জ ১০,৫০০ ৯,০৪০ফরিদপুর ৯,০০০ ৬,৫৬৩জিলবাংলা ৮,৮০০ ৬,২২২মোট ১,২৯,০৭৫ ১,০৭,১২৩ * পরিমাণ টনে