উৎপাদনব্যয় ও মূল্য নির্ণয়ের বিষয়ে আজ স্কিটির প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) আওতাধীন ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (স্কিটি) উদ্যোগে আজ রোববার থেকে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে।নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।এতে পণ্যের উৎপাদনব্যয় নির্ণয় ও লাভজনক মূল্য নির্ধারণ পদ্ধতি, উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যয় কমানোর বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।