প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি, সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আজ রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন করা হবে। এ উপলক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। পরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি