উৎপাদনশীলতা বিষয়ে প্রশিক্ষণ কোর্স চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং বিআরবি কেব্লস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে আয়োজন করেছে ‘উৎপাদনশীলতা ও কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি।কুষ্টিয়ায় বিআরবি কেব্লসের কার্যালয়ে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে এনপিওর ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা শাহ আলম মিঞা, গবেষণা কর্মকতা মো. আবদুল মুসাব্বির ও পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী মো. আকিবুল হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিআরবি কেব্লসের মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান। কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন এনপিওর গবেষণা কর্মকর্তা সেলিনা বেগম। বিজ্ঞপ্তি।