উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের উৎপাদনশীলতা বাড়াতে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। রাজধানীর মহাখালীতে নিটল-নিলয় গ্রুপের ভবনে ৮ ডিসেম্বর ‘উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হবে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নেবেন নিটল-নিলয় গ্রুপের কর্মকর্তারা। এনপিও বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদনশীতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
বিজ্ঞপ্তি