উৎপাদনশীলতার উন্নয়নে শিল্পনীতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া। তিনি বলেন, শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়াতে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় জোরদার করতে হবে।
রাজধানীর ঢাকা ক্লাবে গতকাল বুধবার ‘সামাজিক বিপণন এবং নেটওয়ার্কিং’ বিষয়ক ধারণার ওপর আয়োজিত আন্তর্জাতিক কর্মশালায় নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব এসব কথা বলেন। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) অনুষ্ঠানটির আয়োজন করে। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে নাসিব সভাপতি মির্জা নূরুল গণি, আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক জরুল ইসলাম, এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এপিও) প্রতিনিধি মিজ হোয়াং থো নো বক্তব্য দেন। এতে এশিয়ার দেশগুলোতে উৎপাদনশীলতার উন্নয়নে কর্মরত ১৪টি দেশের জাতীয় উৎপাদশীলতা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এনপিওর সহায়তায় গত মঙ্গলবার থেকে ঢাকায় চার দিনব্যাপী এ আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এটি উদ্বোধন করেন।