উৎপাদনে ফিরছে সিইউএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বন্ধ থাকার পর উৎপাদনে ফিরছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (সিইউএফএল)। ৭ ফেব্রুয়ারি থেকে এ কারখানায় অ্যামোনিয়া এবং ১২ ফেব্রুয়ারি থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হবে। ২০১৫ সালের ৩১ জানুয়ারি ইউরিয়া রিঅ্যাক্টরে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে ইতালির এক কোম্পানির মাধ্যমে দুই দফা মেরামত শেষে এটি চালু করা হচ্ছে। মেরামতকালে এতে সম্পূর্ণ নতুন কুলিং টাওয়ার প্রতিস্থাপন এবং ইউরিয়া রিঅ্যাক্টর রিলাইনিং করা হয়েছে। এদিকে গত বছরের অক্টোবর মাসে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ সার কারখানাও আগামী ৫ ফেব্রুয়ারি থেকে উৎপাদন শুরু করবে। বিজ্ঞপ্তি