প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপাদন শুরু করে বরিশাল অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করল ১১৯ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সামিট বরিশাল পাওয়ার লিমিটেড (আইপিপি বিদ্যুৎকেন্দ্র)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিডিডিবি) সঙ্গে সম্পাদিত চুক্তিতে উল্লিখিত সময়ের দুই মাস আগেই ৫ এপ্রিল থেকে শুরু হয় এর বাণিজ্যিক উৎপাদন। চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি এ মুহূর্তে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। যার মাধ্যমে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে সহজেই। বিজ্ঞপ্তি