উৎসে কর কর্তনের উদ্যোগ নিচ্ছে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর প্রদানের সুফল ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার মাধ্যমে উৎসে কর কর্তনের (টিডিএস) আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ জন্য কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দেশব্যাপী সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ঢাকার সোনারগাঁও হোটেলে গত বুধবার সন্ধ্যায় এক সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা বলেন।
এনবিআরের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি অ্যান্ড ট্যাক্সপেয়ার সার্ভিসেস (টিএসিটিএস) সেমিনারটির আয়োজন করে। মন্ত্রিপরিষদ সচিব সব সচিবকে নিজ নিজ মন্ত্রণালয়ের অর্থ ব্যয়কালে উৎসে কর ও মূল্য সংযোজন কর (মূসক) কর্তন নিশ্চিত করার পরামর্শ দেন। খবর বাসসের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ প্রমুখ।