উৎসে কর কাটার প্রজ্ঞাপন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটজাত পণ্য ছাড়া সব ধরনের পণ্যের রপ্তানিমূল্যের ওপর উৎসে কর দশমিক ৭ শতাংশ করা হয়েছে। চলতি অর্থবছরের (২০১৬-১৭) বাজেট পাসের সময়ই এ ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এর ফলে তৈরি পোশাক রপ্তানিতেও রপ্তানিমূল্যের ওপর উল্লিখিত হারে উৎসে কর আরোপ হলো। এরপর আবারও আগের মতো দেড় শতাংশ হারে উৎসে কর আরোপ হবে। এ ছাড়া পাটজাত পণ্য রপ্তানিতে বর্তমানে দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হয়।