উৎসে করহার সর্বনিম্ন করার দাবি বিজিএপিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানির ক্ষেত্রে উৎসে করহার ১.২০ শতাংশ নির্ধারণ করায় শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এতে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই অর্থনীতির স্বার্থে এই করহার সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন। বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা শতভাগ রপ্তানিমুখী এই খাতের জন্য প্রণোদনা দেওয়ারও দাবি জানান। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী, সহসভাপতি নাজিমুদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।রাফেজ আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাজেট কিছুটা কাল্পনিক। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, শিল্প খাতের সমস্যাগুলোকে উপলব্ধি করে বাজেটে তার সমাধান করা দরকার।’এছাড়া বিজিএপিএমইএর নেতারা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করার দায়িত্ব শিগগিরই সমিতিকে হস্তান্তর করার দাবি জানান।