উৎসের সন্ধানে স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ স্লোগানকে সামনে রেখে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে ৫৫টি নিজস্ব আউটলেট ও ১৩টি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন উৎসে কৃষকদের নিয়ে কর্মশালারও আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি মানিকগঞ্জের সিঙ্গাইরে আয়োজন করা হয়েছিল উৎস পরিদর্শন অনুষ্ঠানের। সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম ও অভিনেতা চঞ্চল চৌধুরী এতে উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের মধ্যে মৌসুমি বীজ বিতরণ করেন। এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।