ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে নারীর অংশ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীয়মান ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলোয় ব্যবস্থাপনা পদে ৪০ শতাংশই নারী। উন্নত দেশগুলোতে এ হার ২৫ শতাংশের কম। তবে সর্বোচ্চ ৪৩ শতাংশ হলো রাশিয়ায়
উদীয়মান ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলোয় ব্যবস্থাপনা পদে ৪০ শতাংশই নারী। উন্নত দেশগুলোতে এ হার ২৫ শতাংশের কম। তবে সর্বোচ্চ ৪৩ শতাংশ হলো রাশিয়ায়

বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে নারীদের অংশ ধীরে ধীরে বাড়ছে। ২০০৪ সালে যেখানে মোট ব্যবস্থাপনা পদের ১৯ শতাংশ ছিল নারী, সেখানে ২০১৪ সালে তা বেড়ে হয়েছে ২৪ শতাংশ।
আন্তর্জাতিক হিসাবরক্ষণ প্রতিষ্ঠান গ্র্যান্ট থরটন এ বছর যে ‘আন্তর্জাতিক ব্যবসা প্রতিবেদন’ প্রকাশ করেছে, তাতে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, শিল্পোন্নত দেশগুলো নয়, বরং উদীয়মান ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলোতেই ব্যবস্থাপনা পদে ৩৫ থেকে ৪০ শতাংশ বা তার বেশি নারী। একই সময়ে উন্নত দেশগুলোর ক্ষেত্রে এই হার ২৫ শতাংশের নিচে।
মোট ৪৫টি দেশের ছয় হাজার ৬০০ প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে থরটন এই উপাত্ত নির্ণয় করেছে।
প্রতিবেদন অনুসারে, রাশিয়ায় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে সবচেয়ে বেশি নারী রয়েছে, যার অংশ ৪৩ শতাংশ। এরপর ইন্দোনেশিয়ায় ও লাটভিয়ায় ৪১ শতাংশ করে নারী ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে আসীন।
অন্যদিকে ৪৫টি দেশের মধ্যে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে সবচেয়ে কম নারীর অংশ রয়েছে জাপানে, যা মাত্র ৯ শতাংশ। স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই অংশ ২২ শতাংশ আর যুক্তরাজ্যে ২০ শতাংশ। ভারতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে মাত্র ১৪ শতাংশ নারী, যা চীনে ৩৮ শতাংশ।
যদিও উদীয়মান অর্থনীতির দেশগুলোয় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে নারীর অংশ ক্রমান্বয়ে বাড়ছে, সার্বিক শ্রমশক্তিতে তা অত বেশি নয়।