ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত শেয়ারবাজারে
সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গত সোমবারের ধারাবাহিকতায় আজ বুধবারও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৬৯৩ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ ৬৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত সোমবারের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৬৫০ কোটি টাকার লেনদেন হয়।
লেনদেন বাড়ার পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে ডিএসইতে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪৯৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, গোল্ডেন সন, বেঙ্গল উইন্ডসর, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৬১ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬১ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সোমবারের পাঁচ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৬১ কোটি টাকার লেনদেন হয়।