ঋণ আদায়-বিতরণে পীরগঞ্জে সোনালী ব্যাংকের ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেড সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঋণ আদায় ও বিতরণ ক্যাম্প এবং গ্রাহক সমাবেশের আয়োজন করেছে।দৌলতপুর ইউনিয়নের বিষ্ণুপর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দৌলতপুর, সেনগাঁও, হাজীপুর ও পীরগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক আ ন ম মাসরুরুল হুদা, ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক মানজুরুর রহমান, পীরগঞ্জ শাখার ব্যাবস্থাপক মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।ওই দিন ৪৬ জন গ্রাহকের কাছ থেকে চার লাখ ৩৭ হাজার টাকার খেলাপি ঋণ আদায় করা হয়। এ ছাড়া মাথাপিছু ৪০ হাজার টাকা করে পাঁচজন সফল ঋণগ্রহীতার মধ্যে দুই লাখ টাকার আমন ঋণ বিতরণ করা হয়।