ঋণ ও আমানতের সুদ পার্থক্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতের ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান সামান্য বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের শেষ মাস জুন শেষে এই ব্যবধান দাঁড়িয়েছে ৫ দশমিক ৩১ শতাংশীয় পয়েন্ট বা মাত্রা। এটি অর্থবছরের শুরুর মাস অর্থাৎ গত বছর জুলাইয়ে ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশীয় পয়েন্ট। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে জুন মাস শেষে ব্যাংক খাতের ঋণের গড় সুদের হার ছিল ১৩ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে একই সময়ে আমানতের সুদের গড় হার ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ। এই তথ্য বিশ্লেষণে আরও প্রতীয়মান হয় যে আমানতের প্রকৃত সুদের হার এখন নেতিবাচক পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। কেননা, জুন মাস শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ। আমানতের গড় সুদের হার মূল্যস্ফীতির হারের কাছাকাছি হওয়ার মানে হলো, আমানতকারীরা ব্যাংকে অর্থ আমানত রাখার বিপরীতে যে সুদ পাচ্ছেন, তার প্রায় পুরোটাই মূল্যস্ফীতির কাছে খোয়া যাচ্ছে।