ঋণ বিতরণের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ও ইউডিপিএসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে চার কোটি টাকা মেয়াদি ঋণ বিতরণের জন্য উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির (ইউডিপিএস) সঙ্গে সম্প্রতি একটি চুক্তিতে সই করেছে। মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক এবং ইউডিপিএসের নির্বাহী পরিচালক এ এফ এম আখতার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও দেওয়ান মুজিবুর রহমান, ডিএমডি আবদুল জলিল চৌধুরী, ডিএমডি ও সিএফও মনীন্দ্র কুমার নাথ, এসইভিপি এম এ ইউসুফ খান ও এ এস এম বুলবুল, এসভিপি শামীম আহমেদ ও সাতমসজিদ রোড শাখার প্রধান এবং ইউডিপিএসের মহাব্যবস্থাপক এ এইচ এম হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।