প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কমার্স ব্যাংক সম্প্রতি ঋণ ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাদেক মো. সোহেল প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন আহম্মেদ, ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহ মো. জুনায়েদ ইবনে আমিন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।