ঋণ ব্যবস্থাপনা নিয়ে বেসিক ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ক্রেডিট ম্যানেজমেন্ট বা ‘ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আ. মোনায়েম খান ও ট্রেনিং সেলের ইনচার্জ অশোক বন্ধু দাস।অনুষ্ঠানে ফখরুল ইসলাম বলেন, বেসিক ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে অত্যন্ত আশাব্যঞ্জক মুনাফা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।