ঋণ ব্যবস্থাপনা বিষয়ে বিআইবিএমের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ক্রেডিট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কোর্সে অংশ নেন।সুপারনিউমারারি অধ্যাপক বন্দনা সাহা এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। বিআইবিএমের প্রভাষক মো. মোশাররফ হোসেন ও তাহমিনা রহমান যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।