ঋণ শ্রেণীকরণ বিষয়ে এনসিসি ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড আয়োজিত ‘ঋণ শ্রেণীকরণ, প্রভিশনিং ও পুনঃ তফসিলীকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা গত রোববার ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শেষ হয়েছে।ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আতাউর রহমান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কর্মশালাটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।