ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালা মেনে চলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ শ্রেণীকরণ, প্রভিশন ও পুনঃ তফসিলসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা যথাযথভাবে মেনে চলতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স কক্ষে গতকাল সোমবার আয়োজিত এক কর্মশালায় এসব পরামর্শ দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও কিছু ব্যবসায়ী সংগঠন আপত্তি তোলে। তবে কেন্দ্রীয় ব্যাংক তা আমলে নেয়নি।ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক (এজিএম) আনোয়ারুল ইসলামের পরিচালনায় আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ, যুগ্ম পরিচালক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।সুর চৌধুরী ব্যাংকারদের উদ্দেশে বলেন, নতুন নীতিমালা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একটি হাতিয়ার। তাদের ক্ষমতা বাড়াতে এটিকে ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। শ্রেণীকৃত ঋণ শ্রেণীকরণ না করে মুনাফা বেশি দেখিয়ে লাভ নেই।