ঋণ শ্রেণীকরণের সময়সীমা বৃদ্ধি চায় ঢাকা চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাংকঋণের শ্রেণীকরণের সময়সীমা পুনর্বিন্যাস করতে বাংলাদেশ ব্যাংককে আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ঋণ শ্রেণীকরণের বর্তমান তিন মাসের সময়সীমা বাড়িয়ে ছয় মাস এবং ছয় মাসের সময়সীমা বাড়িয়ে নয় মাস করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সংগঠনটি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে।
ঢাকা চেম্বার গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ব্যবসায়ী সমাজ ব্যবসায়িক কর্মকাণ্ড যথাযথভাবে পালন করতে পারছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা ব্যাংকঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন।
ঢাকা চেম্বার মনে করে, দেশের অর্থনীতির চাকা সচল ও ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের এ সুবিধা দেওয়া প্রয়োজন।