ঋণ-সংকট কাটিয়ে উঠতে বন্ড ছাড়বে গ্রিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণ-সংকট কাটিয়ে উঠতে পাঁচ বছরমেয়াদি বন্ড ছাড়বে গ্রিস। দেশটির অর্থনৈতিক সংকট উত্তরণে (বেইলআউট) চার বছর আগে প্যাকেজ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিকভাবে যে উদ্যোগ নেওয়া হয়, এরই অংশ হিসেবে এটা প্রথম দীর্ঘ মেয়াদি পদক্ষেপ।
সরকারের কর্মী ছাঁটাই ও ব্যয় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক হাজার লোক দেশটির পার্লামেন্ট অভিমুখে মার্চ কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি চলাকালে সরকারের পক্ষ থেকে বন্ড ছাড়ার এ ঘোষণা দেওয়া হলো।
গ্রিসের অর্থ মন্ত্রণালয় জানায়, দেশটি আন্তর্জাতিক ব্যাংকগুলোকে শিগগিরই পাঁচ বছরমেয়াদি বন্ড ইস্যুর নির্দেশ দিয়েছে।
গতকাল বুধবার বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, সরকারের কর্মী ছাঁটাই ও খরচ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে অ্যাথেন্সের সড়কে ২০ হাজারের বেশি লোক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করছেন।