ঋণখেলাপিদের সঙ্গে সৈয়দপুরে রাকাবের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সম্প্রতি খেলাপি ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেছে।ব্যাংকের সৈয়দপুর শহর শাখায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রায় ১৫ লাখ টাকার খেলাপি ঋণ আদায় হয়েছে বলে রাকাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মহিদুল হক ও সৈয়দপুর শহর শাখার ব্যবস্থাপক ওছিমুদ্দিন উপস্থিত ছিলেন।সভায় খেলাপি ঋণগ্রহীতারা তাঁদের খেলাপি হওয়ার কারণ ব্যাখ্যা করেন এবং সুদ মওকুফের দাবি জানান। এ সময় তাঁদের এ ধরনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। বৃদ্ধ মৎস্যজীবী বিজয় কুমার রায় খেলাপি ঋণের টাকা পরিশোধ করে বলেন, ‘দুঃসময়ে ব্যাংক আমাদের পাশে থেকেছে, ঋণ দিয়ে আমাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে। অবশ্যই সময়মতো ঋণ পরিশোধ করা প্রতিটি নাগরিকের কর্তব্য।’