ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ‘ঋণঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক সপ্তাহব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গতকাল শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন। ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা।কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রশিক্ষণ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জহুরুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ রাফাত উল্লাহ্ খান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।