ঋণপত্র বিষয়ে ডিসিসিআইয়ের প্রশিক্ষণ কোর্স শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে সম্প্রতি ‘আমদানি-রপ্তানি ক্ষেত্রে সঠিকভাবে ঋণপত্র খোলা’বিষয়ক একটি স্বল্প প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। তা ছাড়া অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সনদ বিতরণও করা হয়েছে। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পরিচালক এম আবু হোরায়রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের (ডিবিআই) নির্বাহী পরিচালক মো. হোসেন আলী বক্তব্য দেন। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ১৬ জন প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। বিজ্ঞপ্তি।