ঋণমান কমলেও ভীত নয় ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণমান কমলেও তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছে ফরাসি সরকার।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিল্লন বলেন, সরকার সংস্কার চালিয়ে যাবে এবং ঋণের ভার কমিয়ে আনবে। তিনি আরও বলেন, ইউরো অঞ্চলের সংকটে সংশ্লিষ্টতার কারণেই ফ্রান্স কিছুটা সমস্যার মধ্যে রয়েছে, অন্য কোনো কারণে নয়।ফরাসি প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের কোনো নীতিকে ঋণমান নির্ণয়কারী সংস্থাটি দোষারোপ করেনি। কাজেই রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে ২০১৬ সালের মধ্যে বাজেট উদ্বৃত্ত ফিরিয়ে আনার কাজ অব্যাহত থাকবে।উল্লেখ্য, গত শুক্রবার আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) ইউরোপের নয়টি দেশের ঋণমান কমিয়ে দিয়েছে। এর মধ্যে ফ্রান্সকে শীর্ষ অবস্থান ‘এএএ’ থেকে এক ধাপ নামিয়ে করা হয়েছে ‘এএ+’। সূত্র: বিবিসি।