ঋণমান নির্ণয়ের বিষয়ে ট্রান্সকম লিমিটেড ও ইসিআরএলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) ট্রান্সকম লিমিটেডের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ঋণমান নির্ণয় করবে। এ ব্যাপারে সম্প্রতি ইসিআরএল ও ট্রান্সকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। ট্রান্সকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে: এসকায়েফ বাংলাদেশ লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি, মিডিয়াস্টার, বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ফুডস ও ট্রান্সকম ইলেকট্রনিকস।ইসিআরএল ক্রেডিট রেটিং প্রসেস বা ঋণমান নির্ণয়-প্রক্রিয়া অনুযায়ী, স্বল্প ও দীর্ঘ—উভয় মেয়াদে ট্রান্সকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঋণমান মূল্যায়ন করবে।এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিআরএলের ব্যবস্থাপনা পরিচালক আহসান পারভেজ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এন কে এ মবিন এবং ট্রান্সকম লিমিটেডের নির্বাহী পরিচালক (অর্থ) মো. কামরুল হাসান ও হেড অব ম্যানেজমেন্ট অ্যাসুরেন্স এ কে এম মইনুদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে ইসিআরএল ও ট্রান্সকম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।