ঋণের অভাবে আবাসন খাতে বিনিয়োগ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা l ছবি: রিহ্যাব
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা l ছবি: রিহ্যাব

ঋণপ্রবাহ না থাকায় দেশের আবাসনশিল্পে সাধারণ মানুষের বিনিয়োগ আগের চেয়ে অনেক কমে গেছে। আর এই খাত সংকটে থাকায় এর অন্যান্য লিংকেজ বা সংযোগ শিল্পও সমস্যায় পড়েছে।
এই অবস্থায় ব্যাংক খাতে পড়ে থাকা অলস অর্থ এক অঙ্কের সুদে (১০%-এর কম) ঋণ হিসেবে দেওয়া গেলে আবাসনসহ সংশ্লিষ্ট সংযোগ শিল্পগুলো সংকট থেকে রক্ষা পাবে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মত উঠে আসে। ঢাকায় রিহ্যাব কার্যালয়ে গত শনিবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, গৃহায়ণশিল্পে এখন সংকটাপন্ন পরিস্থিতি চলছে। সে জন্য তাঁরা আবাসনসহ সংশ্লিষ্ট সংযোগ শিল্পগুলোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
সভায় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান, লিয়াকত আলী ভূঁইয়া ও সরদার মো. আমিন উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সংযোগ শিল্পের সমিতিগুলোর ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।