প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে গ্রাহকের ঋণের প্রকৃত মানের অবস্থা ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আদালতের স্থগিতাদেশের ফলে বেশ কিছু গ্রাহকের ঋণ খেলাপি দেখানো থেকে বিরত থাকছে ব্যাংকগুলো। ফলে এসব গ্রাহক নতুন করে ঋণসুবিধা পাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, সিআইবি ডেটাবেইস পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আদালতের স্থগিতাদেশ পাওয়া শ্রেণীকৃত ঋণ অশ্রেণীকৃত হিসেবে দেখিয়ে প্রতিবেদন জমা দিচ্ছে, যা ঋণশৃঙ্খলার পরিপন্থী। এখন থেকে গ্রাহকদের ঋণের প্রকৃত অবস্থার পাশাপাশি স্থগিতাদেশের প্রকৃত তথ্য সিআইবিতে প্রেরণ করতে হবে। নিজস্ব প্রতিবেদক