ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে উদ্দেশ্যে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঋণদাতা ব্যাংকগুলোকে ঋণ নীতিমালায় নতুন করে বেশ কিছু শর্ত যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ কার্যক্রম পরিচালনায় জারি করা নির্দেশনা অনুসরণ করে যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হচ্ছে, সে উদ্দেশ্যে ঋণ ব্যবহৃত হচ্ছে কি না, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত ভিত্তিতে ঋণের ব্যবহার তদারকের জন্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।