এ এস এম নাইম সাফার সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি এ এস এম নাইম ২০১৭ সালের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) সভাপতি মনোনীত হয়েছেন। এ ছাড়া আইসিএবির পরিচালক মাহাবুব আহমেদ সিদ্দিকী সাফার নির্বাহী সচিব মনোনীত হন। নাইম বর্তমানে একনাবিন চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের অংশীদার। তিনি দেশে ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন একাধিক কোম্পানির পরিচালক। সাফা হলো দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশগুলোয় হিসাব পেশার উন্নয়নে করা একটি শীর্ষ সংস্থা। এটির স্থায়ী সচিবালয় নয়াদিল্লিতে অবস্থিত। বিজ্ঞপ্তি