এ এস এম নাইম সাফার সহসভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এস এম নাইম
এ এস এম নাইম

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি এ এস এম নাইম ২০১৬ সালের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সাফা হলো দক্ষিণ এশিয়ায় হিসাব পেশার উন্নয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। নাইম বর্তমানে দেশে ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন একাধিক কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি এবং সোনালী ও অগ্রণী ব্যাংকের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান ছিলেন।
বিজ্ঞপ্তি