এ-ওয়ান পলিমারের ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘শীর্ষের পথে আছি এক সাথে’ এই মূলমন্ত্রকে ধারণ করে অনুষ্ঠিত হলো আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এ-ওয়ান পলিমার লিমিটেডের ডিলার সম্মেলন। গত শুক্রবার কক্সবাজারের সি-প্যালেস হোটেলে সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের সাত শর বেশি ডিলার ও দুই শর বেশি কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, এ-ওয়ান পলিমার লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবীর শওকত হায়াৎ, মার্কেটিং কনসালট্যান্ট মুনীর আহমেদ খান, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মো. মাসুদুজ্জামান, জি এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি