এ টি এম ওয়াজিউল্লাহ্ বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কোবেদা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ টি এম ওয়াজিউল্লাহ্।বে-গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান এবং জাহাঙ্গীরনগর হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম যথাক্রমে বিসিআইয়ের নতুন ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন।বিসিআইয়ের নবনির্বাচিত পরিচালকমণ্ডলীতে অর্ডিনারি বা সাধারণ শ্রেণীর সদস্যরা হলেন মো. মিজানুর রহমান, রুবিনা হামিদ, আবুল কালাম ভূঁইয়া, প্রীতি চক্রবর্তী, শাহ্ আলম লিট, জাহাঙ্গীর আলম, এ কে এম শরিফুর রহমান, মোহাব্বত উল্লাহ, মোহাম্মাদ শাজাহান, মো. রজ্জব শরীফ, মো. ইসমাইল হোসেন, মহিউদ্দিন আহমেদ, শামিম আহমেদ ও দেলোয়ার হোসেন।অন্যদিকে, বিসিআইয়ের অ্যাসোসিয়েট বা সহযোগী শ্রেণীর পরিচালকেরা হলেন: শহিদুল ইসলাম নিরু, এ কে আজাদ, মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, মো. আবদুল তাহিদ মজুমদার, এনায়েত উল্লাহ্ সিদ্দিকী, জিয়া হায়দার ও এস এম শাহাব উদ্দিন।বিসিআইয়ের ২০১০-১২ সাল মেয়াদি কার্যনির্বাহী পর্ষদের পরিচালকেরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।