এ দেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যাংক অব আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ব্যাংক অব আমেরিকা পাঁচ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশেও টেকসই-নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যাংকটি।সফররত যুক্তরাষ্ট্রের জ্বালানি রূপান্তরবিষয়ক উপসহকারী সেক্রেটারি রবার্ট ইকর্ড গতকাল শনিবার ঢাকা চেম্বারে জ্বালানিবিষয়ক এক সভায় এ কথা বলেন। তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রবার্ট ইকর্ড জানান, আগামী ২০৩০ সালের মধ্যে সবার জন্য জ্বালানি সুবিধা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও দাতা সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।ঢাকা চেম্বারের সভাপতি মো. আবদুস সবুর খান জানান, বাংলাদেশ ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিয়েছে। সরকারের এই রূপকল্প বাস্তবায়নে এ খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে পারে। তিনি আরও জানান, বিশ্বে এখন মোট জ্বালানির ১৬ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। এ দেশেও নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ছে।সভায় ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, মার্কিন প্রতিনিধিদলের সদস্য মলি ওয়ার্ড, এলিজাবেথ ওয়ালেন্স, প্যাট ডেলিকুইয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।