এ দেশে রবার্ট বোশ নামে বোশ গ্রুপের আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি, শিল্প ও নির্মাণ প্রযুক্তি এবং ভোগ্যপণ্যবিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান দ্য বোশ গ্রুপ গত সোমবার স্বয়ংসম্পূর্ণ মালিকানায় ‘রবার্ট বোশ (বাংলাদেশ) লিমিটেড’ নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নামে চালু হওয়া এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হবে ঢাকায়। এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন অজয় সাহিন। এই কোম্পানি ১০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে অটোমোটিভ আফটার মার্কেট, সিকিউরিটি সিস্টেম, পাওয়ার টুলস ও থার্মো টেকনোলজিসহ বিভিন্ন খাতে কাজ করবে। এ প্রসঙ্গে বোশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বোশ ইন্ডিয়ার সভাপতি ভি কে বিশ্বনাথন বলেন, ‘বাংলাদেশ নেক্সট ইলেভেন বা পরবর্তী একাদশের দেশগুলোর মধ্যে অন্যতম। এ দেশকে বোশ একটি শক্তিশালী বাজার হিসেবে বিবেচনা করছে এবং এখানে আরও নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে আসবে।’ বিজ্ঞপ্তি।