প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুর সরকার বাংলাদেশে বিশেষ শিল্পাঞ্চল গড়ে তুলতে চায়। সফররত সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী জুলকিফ্লি মাসাগোস মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানায়। এ সময় রওশন এরশাদ সিঙ্গাপুরকে এ দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সব রকমের সহযোগিতা দেওয়া হবে। খবর বাসস’র। সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশে বিদ্যুৎ, নৌপরিবহন, বন্দরে বিনিয়োগে আগ্রহী। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুরে আরও দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানান।