এ পর্যন্ত ৫৯৩০ কোটি ডলার দিয়েছে দাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ গত ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ হাজার ৯৩০ কোটি ডলার দিয়েছে দাতারা। আর আট হাজার ১০৩ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি এসব দাতা সংস্থা ও দেশের।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথভাবে আয়োজিত কর্মশালায় এসব তথ্য দেওয়া হয়। শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিদেশি সহায়তার ব্যবস্থাপনা ও কার্যকারিতা শীর্ষক কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের অর্থনীতিবিষয়ক প্রতিবেদকেরা অংশ নেন।
কর্মশালায় আরও জানানো হয়, এ পর্যন্ত দাতাদের ছাড় করা অর্থের মধ্যে ঋণ হিসেবে পাওয়া গেছে তিন হাজার ৪৬৫ কোটি ডলার আর অনুদান দুই হাজার ৪৬৫ কোটি ডলার।
কর্মশালায় বক্তব্য দেন ইআরডির সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব আরাস্তু খান, কাজী শফিকুল আজম, ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি প্রমুখ।