এ প্রবৃদ্ধি প্রশ্নবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

এ প্রবৃদ্ধি প্রশ্নবিদ্ধ। কোনোভাবেই যৌক্তিক নয়। এমনকি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধির সাময়িক হিসাব যখন দেওয়া হয়েছিল, তখনো বলেছিলাম এ হিসাব যৌক্তিক নয়। বিশ্বব্যাংকও তাদের সর্বশেষ আপডেটে প্রাক্কলিত হিসাবকে যৌক্তিক নয় বলে মন্তব্য করেছিল।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ, মূলধনি যন্ত্রপাতি আমদানি, রাজস্ব আদায়—এসব বিষয় দেখে বোঝা যায়, জিডিপি প্রবৃদ্ধি কত হবে। কিন্তু গত অর্থবছরে এসব খাতের চিত্রের সঙ্গে প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাবের মিল পাওয়া যায় না। এ ছাড়া বেসরকারি খাতের বিনিয়োগও অনেকটা স্থবির হয়ে আছে। জিডিপিতে বেসরকারি খাতের বিনিয়োগ কিছুটা কমেছে। সরকারি বিনিয়োগ বাড়লেও এটা জিডিপির আকারের তুলনায় খুবই কম। এসব বিবেচনায় আমার প্রাক্কলন ছিল, জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ।
বিভিন্ন দাতা সংস্থা জিডিপি সম্পর্কে পূর্বাভাস দিলেও শেষ পর্যন্ত সরকারি হিসাবটি মেনে নেয়। এটা একটি সমস্যা।

অর্থ উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার