এ বছর মালয়েশিয়ার প্রবৃদ্ধির হার কমবে
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১২ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখী পূর্বাভাস দিয়েছে।এতে বলা হয়েছে, এ বছর মালয়েশিয়ার প্রবৃদ্ধি চার থেকে পাঁচ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সরকার প্রবৃদ্ধির হার পাঁচ থেকে ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জেটি আখতার আজিজ প্রবৃদ্ধির হার কমিয়ে পূর্বাভাসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিশ্বজুড়েই প্রবৃদ্ধি এবার শ্লথ হয়ে পড়ছে। ইউরো অঞ্চলের ঋণসংকট ও মালয়েশিয়ার বড় বাণিজ্য-অংশীদারদের প্রবৃদ্ধির হার কমে যাওয়ার নেতিবাচক প্রভাবও এখানে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।অবশ্য এ বছর দেশটির মূল্যস্ফীতির হার আড়াই থেকে তিন শতাংশের মধ্যে থাকবে বলেও কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে।২০১০ সালে ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করার পর গত বছর অর্থাৎ ২০১১ সালে দেশটির প্রবৃদ্ধির হার নেমে আসে ৫ দশমিক ১০ শতাংশে। সূত্র: এএফপি।